মৌমিতা দেবনাথ
স্ত্রী ভাইয়ের সাথে পালিয়ে যাওয়ায় অবসাদে আত্মঘাতী স্বামী
স্বামীর ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত পরকিয়ায় লিপ্ত স্ত্রী। কয়েকদিন আগে পালিয়ে যায় তার ভাইয়ের সাথে। ঘটনায় মানসিক অবসাদে আত্মঘাতী হলো স্বামী। ঘটনাটি ঘটেছে কান্দি মহাকুমার খরগ্রাম থানার ইন্দ্রানি এলাকায়। পরিবারের অভিযোগ তাদের সাত বছরের বিবাহিত সম্পর্ক। এবং চার বছরের একটি সন্তানও রয়েছে। ওই গৃহবধূর বিরুদ্ধে অভিযোগ বিয়ের পর থেকেই নাকি বিভিন্ন যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মৃত ওই যুবকের স্ত্রী। পরিবারের আরও অভিযোগ সন্তানকে মুখ দেখাতে না পারার অবসাদে আত্মহত্যা করে ওই যুবক। মৃত ওই যুবকের পরিবার গৃহবধুর শাস্তির দাবি জানিয়েছে।

