নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্টেশনে দাঁড়িয়ে থাকা টিকিট পরীক্ষকের মাথায় ছিড়ে পড়ল হাইভোল্টেজ তার।
অত্যন্ত হাড় হিম করা একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা এক টিকিট পরীক্ষক এর মাথায় আচমকা চিড়ে পরল হাই ভোল্টেজ তার আর তৎক্ষণাৎ তিনি পড়ে গেলেন রেল লাইনে। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্লাটফর্ম থেকে ছিটকে গেলেন ওই টিকিট পরীক্ষক। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজন। দাবি করা হচ্ছে যে ভিডিওটি খড়গপুর স্টেশন এর কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিওটির কোন রকম সত্যতা নতুন বাংলা যাচাই করেনি। সিসিটিভি ফুটেজ থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্লাটফর্মে দাঁড়িয়ে ওই টিকিট পরীক্ষায় কথা বলছিলেন আর একজন ব্যক্তির সাথে আর তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে বিদ্যুতের হাই ভোল্টেজ তার তার উপর ছিড়ে পড়ল। এরপরই ওই স্থানে ভিড় জমে যায় মানুষের। কিন্তু কিভাবে আচমকা বিদ্যুতের হাই ভোল্টেজ তার ছিড়ে পড়ল জানা যায়নি এখনো।

