নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
স্কুলের মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে আচমকা স্কুল পরিদর্শনে জেলাশাসক
রাজ্যের মিড ডে মিলে টিকটিকি, ব্যাংঙ, ইঁদুর কিনা পাওয়া গেছে খাবারে। রাজ্য সরকারের তরফে ঘোষনা করা হয়েছে মিড ডে মিলে এবার থেকে দেওয়া হবে ফল এবং মাংস। কিন্তু ফল মাংস তো দূরের কথা একাধিক স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। তাই এবার আচমকা স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের কর্মীদের চরম ভৎসনা করলেন জেলা শাসক। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান জেলা শাসক সেখানে গিয়ে তিনি দেখতে পান যে খাবারের জায়গা অত্যন্ত অপরিষ্কার। বিষয়টি তার নজরে আসতেই তিনি মিড ডে মিলের কর্মীদের বললেন, আপনারা কি বাড়িতে এভাবেই অপরিষ্কার জায়গায় রান্না করেন আপনাদের বাড়ীর বাচ্চারা বাচ্চা আর স্কুলের বাচ্চারা বাচ্চা নয়। এবার থেকে যারা ভালো কাজ করবে তারাই চাকরিতে থাকবে। জেলাশাসকের ভৎসনায় এখন কতটা পরিস্থিতি বদলায় সেটাই দেখার।

