স্কুলের ক্লাস বন্ধ করে চলছে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি

মৌমিতা দেবনাথ
স্কুলের ক্লাস বন্ধ করে চলছে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি
ক্লাস বন্ধ রেখে চলছে রাজনৈতিক কর্মসূচি দেদার গান-বাজনা খাওয়া-দাওয়া। যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার সেখানে মুর্শিদাবাদের কান্দিতে দেখা গেল অন্য চিত্র। নির্দেশ পালন করা তো দূরের কথা,উলটে দেখা গেল প্রাথমিক স্কুলে ক্লাস বন্ধ রেখে তৃণমূলের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি উপলক্ষে নাচ-গানের সঙ্গে নেতাকর্মীদের দেদার খাওয়া দাওয়ার আয়োজন করতে। মুর্শিদাবাদের বড়য়া ২ নং অঞ্চলে এদিন ছিল দিদির সুরক্ষা কবজ কর্মসূচি। আর এর সাথে নিমা গ্রামের প্রাথমিক স্কুল পরিদর্শনের কথা ছিল তৃণমূল বিধায়কের। যদিও সেই সময়সূচি ছিল সকাল ন’টা থেকে দশটা কিন্তু দশটা পেরিয়ে ১১ টা বেজে গেলেও স্কুলে বন্ধ হয়নি কর্মসূচি তার বদলে বন্ধ হয়েছে স্কুলের ক্লাস। অথচ অভিভাবকরাও এ বিষয়ে কোনো প্রতিবাদ জানায় নি। ইতিমধ্যেই এই বিষয়ে শুরু হয়েছে চরম বিতর্ক।