নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে নদীয়ার যুবতী।
রাজ্যজুড়ে যখন চাকরি দেওয়া নামে প্রতারণার ফাঁদে পড়ছে বিভিন্ন মানুষ। তখনই সেই তালিকায় এবার নদীয়ার শান্তিপুর।চাকরি বিজ্ঞপ্তিতে প্রতারণার ফাঁদে এবার নদীয়ার শান্তিপুরের এক যুবতী। ওই যুবতীর অভিযোগ এমস হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিন আগে স্পেশাল মিডিয়ায় দেখতে পায় ওই যুবতী। তার বাড়ি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার অন্তর্গত কালিপুর এলাকায়। এরপরই শান্তিপুর থানার দারস্থ হয় যুবতীর বাবা সাধন সিকদার। শান্তিপুর থানায় ঐ প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সাধন সিকদারের অভিযোগ যে চাকরির দেওয়া নাম করে এক দফা টাকা নেয় এক প্রতারক তারপর আবারো টাকা চেয়ে চাপ সৃষ্টি করে তাদের উপরে। এরপরেই তাদের সন্দেহ হয় বিষয়টি। অভিযোগের ভিত্তিতেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

