সোমবার পুরাতন মালদার মাধাইপুর গ্রামে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি আয়োজন করা হয়

সোমবার পুরাতন মালদার মাধাইপুর গ্রামে দিদির সুরক্ষা কবজ কর্মসূচি আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গ ক্রীড়া পর্ষদ উন্নয়নের সদস‍্য প্রসেনজিৎ দাস , পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতি মন্ডল , গ্রামীণ তৃণমূল সভাপতি নবেন্দু সেন প্রমুখ। এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে মাধাইপুর কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হয়। এই সভার  পরে প্রথমে মন্দিরে পুজো দেন তৃণমূলের নেতা-নেত্রীরা । তারপর মাধাইপুর এলাকার পীরবাবার মাজারে গিয়ে চাদর চাপানো হয়। পরে সংশ্লিষ্ট এলাকায় জনসংযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা।
এদিন মাধাইপুর উচ্চ বিদ্যালয় গিয়ে স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেতৃত্বরা। পরবর্তীতে মিড ডে মিলের পরিকাঠামো খতিয়ে দেখা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনাও করা হয়। এছাড়াও দিদির দূত কর্মসূচির মাধ্যমে কিছু দাবিদাওয়াও তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর বঙ্গ ক্রীড়া পর্ষদ উন্নয়নের সদস‍্য প্রসেনজিৎ দাস বলেন, এলাকায় ব্যাপক সাড়া পাওয়া গেছে । বিরোধী দল বিজেপিরও সমালোচনা করেন প্রসেনজিৎবাবু।