মৌমিতা দেবনাথ
সূর্যের তাপে বিনা তেলে বিনা আগুনে চলছে ডিম ভাজা, দেখুন ভাইরাল ভিডিও
বাইরে যা গরম এক্কেবারে নাজেহাল অবস্থা। আর রোদে বেরোলে তো কথাই নেই গা একেবারে পুড়ে যাওয়ার জোগার। অনেকেই বলছেন তীব্র রোদে ডিম রাখলেও সেটা এমনিতেই ভাজা হয়ে যাবে। কিন্তু শুধু কথায় বললেই হবে বাস্তবেও করে দেখাতে হবে তো। আর এবার রোদের তাপে বিনা তেলে বিনা আগুনে ডিম ভেজে ভাইরাল হলেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এই ভিডিওটি। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি ফ্রাইং প্যানে ডিম ফাটিয়ে তা ভাজলেন। প্রথমে ফ্রাইং প্যানে ডিমটি ফাটিয়ে ঢেলে দিলেন তারপরে অপেক্ষা করতে লাগলেন ডিমটি ভাজার। অপেক্ষা কি আর যেন তেন অপেক্ষা পাক্কা চার ঘন্টার অপেক্ষার পর অবশেষে ডিম ভাজা সফল হল। যে ডিম গ্যাসের আগুনে তিন মিনিটে ভাজা হয়ে যায় সেই দিন ভাজতে সময় লাগলো চার ঘন্টা। তবে নিত্যদিন গ্যাসের যে হারে দাম বাড়ছে আর বাইরে যে প্রচন্ড গরম পড়েছে তাতে হাতে একটু সময় থাকলে আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন সূর্যের তাপে ডিম ভাজার এই পদ্ধতি। দেখুন সেই দুর্দান্ত ভাইরাল ভিডিও

