সুরাট থেকে শাড়ি আমদানি বন্ধ করতে হবে রাজ্যে, নয়তো কখনোই ঘুরে দাঁড়াবে না শান্তিপুরের তাঁত শিল্প

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সুরাট থেকে শাড়ি আমদানি বন্ধ করতে হবে রাজ্যে, নয়তো কখনোই ঘুরে দাঁড়াবে না শান্তিপুরের তাঁত শিল্প।
শান্তিপুরের তাঁতের শাড়ি, যে শাড়ি র গুণগান শুধুমাত্র যে রাতেই নয় গোটা রাজ্যজুড়ে বিখ্যাত। কিন্তু সেই তাজ শিল্প এখন ধীরে ধীরে বন্ধের মুখে। প্রবল সমস্যার মুখে তাঁত শিল্পীরা। কারণ একটাই গুজরাটের সুরাট থেকে রাজ্যে আমদানি হচ্ছে শাড়ি আর সেই দিকেই ঝুকছে রাজ্যবাসী তাই দিন দিন যেন এই তাঁতের শাড়ির চাহিদা কমছে।
তাঁত শ্রমিকদের নিয়ে এক রাজ্য সম্মেলনে এ কথাই জানালেন প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ।নদীয়ার শান্তিপুরের পৌর স্টেডিয়ামে রাজ্যের ছয়টি জেলার তাঁত শ্রমিকদের নিয়ে তৃণমূল প্রাথমিক ইউনিয়নের পক্ষ থেকে এক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, রাজ্যের প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য আইএনটি টিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বপন দেবনাথ তুলে ধরবেন শান্তিপুরের তাঁত শিল্পীদের সমস্যার কথা। তাঁত শিল্পীদের অভিযোগ যে আগে শান্তিপুর থেকে তাদের শাড়ি গোটা বিশ্বে ছড়িয়ে পড়তো। এখন ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের শাড়ি এসে এই রাজ্যে তাঁত শিল্পকে নষ্ট করছে। তাঁতের শাড়ি তৈরি করে মাসে যে টাকা রোজগার হয় তাতে তাঁতিরা সংসার চালাতে পারছেন না মহাজনেরা সুতো কিনতে পারছেন না। কারণ সুরাটের শাড়ি বেশিরভাগই লাইলন বা প্লাস্টিকের যা তৈরি করতে খরচা কম কিন্তু লাভ অনেক বেশি। তাঁত শিল্পীদের নিয়ে ডাকা এই সম্মেলনে তাঁত শিল্পীর আবেদন জানালেন যে অবিলম্বে সুরাট থেকে শাড়ি আসা রাজ্যে বন্ধ করতে হবে।