নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সুন্দরবনে ফিরে আসছে বিলুপ্তপ্রায় ৩৬৫ টি বাঘরোল।বর্তমানে সুন্দরবনের বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে অন্যতম হলো বাঘরোল। বিগত বেশ কিছু বছর ধরে এই জাতীয় বাঘ বিলুপ্ত হতে বসেছিল তাই, এই বাঘরোলকে বাঁচাতে উদ্যোগ নিয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। যেখানে গভীর জঙ্গলে ৫৭৩ টি গোপন ক্যামেরায় নজর রাখা হয়েছিল যেখানে ধরা পড়েছে ৩৬৫ টি বাঘরোল। এই ক্যামেরায় বসিরহাট রেঞ্জ থেকে ১৪৪ টি সজনেেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ১২০ টি এবং ন্যাশনাল পার্কে ১২০ একটি বাঘ রোল চিহ্নিত করা হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বাংলায় প্রথম বাঘ সুমারির কাজ করলো বনদপ্তর। বনদপ্তর সূত্রে খবর এই বাঘ গুলি গণনার জন্যই গভীর জঙ্গলের বিভিন্ন এলাকায় এই গোপন ক্যামেরা বসানো হয়েছে। এদিন পাখিরালয় বাবলা তলায় সেরীর উদ্যোগে মানুষ এবং বন্যপ্রাণীদের সংখ্যা নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। তবে এই বিলুপ্ত প্রায় বাঘরোল কে ফিরিয়ে আনতে সুন্দরবনের এই প্রকল্পকে সাধুবাদ জানাতেই হয়।

