সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক মাস আগে সাইকেলচুরি করা, চোরকে বেঁধে রাখলো এলাকাবাসী

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর সূত্রাগড় বিশ্বাস পাড়ার নন্দীগুলিতে আজ দুপুরে চাঞ্চল্য দেখা যায় চোর সন্দেহ ধৃত এক যুবককে বেঁধে রাখার কারণে।
এলাকার বাসিন্দা বাপ্পা সেন জানান, তার বাড়ির সামনে রাখা একটি গোলাপি রঙের লেডিস বার সাইকেল চুরি যায়, প্রতিবেশী সিসি ক্যামেরা থেকে ওই চোরের মুখ এবং পরিহিত জামাকাপড় দেখে, সন্দেহজন ভাবে ওই রাস্তা দিয়ে যাওয়া এক যুবককে ধরে আটকে রাখেন তিনি। এরপর প্রতিবেশীরা জড়ো হতেই, সন্দেহজনকভাবে ধৃতত ওই যুবক স্বীকার করে তার নাম শামীম শেখ বাড়ি শান্তিপুর বের পাড়া, সেখানেই শ্বশুরবাড়িতে সে থাকে। তার কথা অনুযায়ী, একটি বিল্ডার্সের দোকানে দ্রব্য পরিবহনেরকাজ করে। সে সময় তার, কিছুদিন কাজ না থাকার কারণে চুরি করতে বাধ্য হয়।
চুরি যাওয়া সাইকেল মালিক বাপ্পা সেন বলে, স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় সেই সাইকেল ভদ্রাকালীতে একটি গোলায় ৫০০ টাকায় বিক্রি করে ফেলেছে। সাইকেলের উপযুক্ত দাম দিলে তবেই ছাড়া হবে তাকে।
স্থানীয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উৎপল সাহা যাচ্ছিলেন ওই পথ দিয়েই, তিনি বলেন এলাকাবাসীকে বলেছি যাতে আইন হাতে তুলে না নেয়। তবে কিছু কিছু মানুষের, অভাবে আবার কেউ কেউ স্বভাবে চুরি করেন। উপযুক্ত অর্থ পেয়ে যাতে পুলিশের হাতে তুলে দেয় সে বিষয়ে এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছি।