মলয় দে নদীয়া :-
নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের ২৩ বিঘা এলাকায় ৮৭/১৯৮ নম্বর বুথে জয়ী নির্দল প্রার্থী তাপসী আঢ্য-র ভাসুর কার্তিক আঢ্য বাড়িতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার আগে ভোররাতে, দুটি মোটর বাইকে চারজন দুষ্কৃতি বাড়ির সামনে দাঁড়িয়ে, একজন বাড়ির গেটের বাইরে থেকে রিভলবার উচিয়ে ঢুকে ৩ রাউন্ড গুলি চালায়। গুলির বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় ওই নির্দল প্রার্থীর পরিবারের। গেটের ভেতরে একটি গুলির খোল উদ্ধার হয়। দুষ্কৃতীদের চালানো গুলি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে গুলি চালনার ঘটনায় এখনো পর্যন্ত রানাঘাট থানায় লিখিত কোনও অভিযোগ হয়নি। তবে এলাকাবাসীদের দাবি, শাসক দলের চক্ষু সুল হয়েছে এই এলাকার নির্দল প্রার্থী জয়ী হওয়ায়। আর সেই কারণে ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সন্ত্রাস চলছে প্রতিদিন নিয়মিত।
জয়ী তাপসী আঢ্যর ভাসুর কার্তিক আঢ্য জানান, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন, এমনকি তার বাবা ৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের এই বুথের সভাপতি। বিজেপির সাথে যুক্ত এক ব্যক্তিকে এখানকার তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়ায়, তারা নির্দলভাবে প্রার্থী দেন এবং জয় লাভ করেন। এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ওপর তাদের ভরসাও রয়েছে। কিন্তু স্থানীয় কিছু নেতৃত্ব পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, তাদের এলাকায় অশান্তি সৃষ্টি করছে। যার জের হিসেবে তিনি এখনো পর্যন্ত বাড়িতে ঢুকতে পারেননি, গুলি চলার তদন্ত না করে জয়ী প্রার্থীকে থানায় জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে যেতে উদ্যত হলে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। তাদের দাবি গণতান্ত্রিক অধিকারের তারা ভোটে দাঁড়িয়েছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহায়তায় তারা জয় লাভ করেছেন এখানে অন্যায় কোথায়! বরং প্রকাশ্যে বন্ধুক হাতে যে গুলি চালালো সে ঘুরে বেড়াচ্ছে।

