মলয় দে নদীয়া : – গত ২০১৮ সালে শান্তিপুর পৌরসভার ১৯ জন গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ হলেও সে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সম্প্রতি কয়েক মাস আগে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই নিয়োগ-দুর্নীতি মামলায় রাজ্যের ১৪ টি পুরসভার কাগজপত্র খতিয়ে দেখার কাজে নদীয়ার শান্তিপুর পৌরসভা এবং কৃষ্ণনগরেও আসেন।
এরপর চেয়ারম্যান সুব্রত ঘোষ কে গতকাল, তাদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র চেয়ে নিজাম প্যালেসে ডাকেন। শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি সরকারি পৌর আধিকারিকদের নিয়ে তা জমা দিয়ে আসেন।
আজ শান্তিপুর পৌরসভা তিনি জানান, এর আগের বারেও শান্তিপুর পৌরসভায় এসে তারা সহযোগিতা পেয়ে খুশির কথা জানিয়ে গিয়েছিলেন, গতকালকেও তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন। তবে তিনি আন্দাজ করে করেছেন এরপরে আর হয়তো শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন বা প্রয়োজন তাতে থাকবে না।
এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, বলেন আজ পুরসভার নিজস্ব জেসিপি গাড়ি কেনা হয়েছে উন্নয়নের স্বার্থে তার শুভ উদ্বোধন, অন্যদিকে গতকাল কার্যত সিবিআই এর পক্ষ থেকে ক্লিন চিট দেওয়া হয়েছে শান্তিপুর পৌরসভা কে, তাই প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান অজয় দে, মিহির খাঁ র মূর্তিতে মাল্যদান করে, সকলকে মিষ্টিমুখ করানো হয়েছে।
চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, সিবিআই অত্যন্ত খুশি তাদের এভাবে সহযোগিতা করার জন্য। তিনি গর্বের সাথে বলেন শান্তিপুর পুরসভা বহু প্রাচীন, বহু বিখ্যাত মানুষজন চেয়ারম্যান ছিলেন, তাই তাদের আশীর্বাদেই আমাদের পথ চলা। তবে সিবিআই সংক্রান্ত কিছু মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছিলো , সেটা আগামীতে আরও স্পষ্ট হয়ে যাবে শান্তিপুর পৌরসভার স্বচ্ছতা প্রসঙ্গে।

