সিপিআইএম প্রার্থীকে ভোটের না দাঁড়ানোর পুলিশি হুমকির বিরুদ্ধে এসডিও র শরণাপন্ন মহিলা প্রার্থী

মলয় দে নদীয়া:-
কালিগঞ্জ বিধানসভার ১৬ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা কানন মন্ডল এবারে জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী।
আজ তিনি এসডিও অফিসে একটি লিখিত অভিযোগ জমা করে শরণাপন্ন হন মহকুমা শাসকের।
এ প্রসঙ্গে কানন দেবী বলেন, স্বাধীন দেশে স্বাধীন রাজ্যে সকলের ভোটে দাঁড়ানোর অধিকার আছে শুধুমাত্র বিরোধী দল সিপিআইএমে প্রার্থী হওয়ার কারণে তাকে পলাশীপাড়া পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী বাধা প্রদান করছে। এ বিষয়ে তিনি বাড়িতে না থাকাকার সময়ে, তার ৯০ বছরের শ্বশুরকে হুমকি দিয়ে যাওয়া হয়েছে প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য। যদিও কানন দেবীর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে যায় তাদের বাড়িতে।
কানন দেবীর মতে আইনি বিচার প্রক্রিয়া চলুক, তবে এর সাথে ভোটে দাঁড়ানোর কি সম্পর্ক? একজন মহিলা এবং ভোট প্রার্থী হিসেবে নিরাপত্তার জন্য আজ মহকুমা শাসকের শরণাপন্ন হয়েছি।