নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সিধ কেটে দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি।
পরপর দুটি সোনার দোকানে দেয়ালের সিধ কেটে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হুগলির পান্ডুয়াতে। শুধু শীত কাটাই নয় দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে চলেছে লুট। পান্ডুয়ার বৈঁচি বাজারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। চুরি গেছে বিপুল পরিমাণ টাকার সোনার গয়না। স্বর্ণ ব্যবসায়ী শামীম মন্ডলের অভিযোগ গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও এরকম সোনার দোকানে লুটের ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও প্রশাসনের তরফে কেন কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই নয় সিসিটিভি ক্যামেরা সহ দোকানে থেকে হার্ডডিস্কো লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগ যে বাজার কমিটি থেকে রাতে পাহারাদাররা থাকে কিন্তু তারপরেও কিভাবে তাদের নজর এড়িয়ে ঘটে গেল এমন চুরি। যেভাবে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটছে তাতে দ্বিতীয়ত আতঙ্কে ওই এলাকার ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

