সিঁড়ি নির্মাণের কাজে বাধার প্রতিবাদী যুবকের উপর চড়াও হয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

মলয় দে নদীয়া:- শান্তিপুর থানার ফুলিয়া বয়রাঘাটে নির্মাণ হচ্ছে সিঁড়ি। জানা যায় গতকাল বিকেলে হঠাৎই কিছু দুষ্কৃতী চড়াও হয় সিঁড়ি নির্মাণের কাজের কর্মীদের উপর। এরপরই প্রতিবাদ করে স্থানীয় মানুষ ও ওই যুবক। এরপরই গতকাল রাতে দুষ্কৃতীরা যুবকের বাড়ি চড়াও হয়ে ভাঙচুর চালায় বাড়ি , এমন কি যুবককে না পেয়ে পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায় ওই যুবক তৃণমূল কর্মী বলে পরিচিত এলাকায়। এদিন ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া বেলতলা পাড়া এলাকায়। গোটা ঘটনা লিখিত আকারে জানায় শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল তৈরি হয় এলাকায়।