নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সাপের কামড় খেয়ে বোতলে সাপ নিয়ে হাসপাতালে হাজির এক ব্যক্তি,বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে হঠাৎই ছোবল মারে সাপ। আর সাপের কামড় খেয়ে সেই সাপটিকে বোতলে করে নিয়ে শয়তান হাজির হলেন হাসপাতালে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের গনেশপুর তৃতীয় ঘেরি এলাকায়। এদিন কাকদ্বীপের কৃষ্ণপদ দাসের বাড়িতে বাড়ি ভাঙার কাজ চলছিল। আর ঠিক তখনই একটি বাঁশের মধ্যে তিনি হাত দেন আর হাত দেওয়া মাত্রই তার হাতে ছোবল মারে ওই বিষধর সাপ। কিন্তু তিনি কোন রকম ভীত না হয়ে সেই সাপটিকে একটি বোতলে ভরে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান। এই ঘটনা দেখে চিকিৎসকদেরও কপালে উঠেছে চোখ। এরকম ঘটনা সত্যি আশ্চর্যজনক।

