সাত সকালে সড়কের পাশে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

সাত সকালে সড়কের পাশে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ।রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। সাত সকালে বাঁকুড়ায় সড়কের ধারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষ। বাঁকুড়ার সদর থানা এলাকায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ওপর ভেদুয়া মোড় এর কাছ থেকে উদ্ধার করা হয় এই মৃত দেহটি। মৃতদেহটি যে ব্যক্তির তাকে এলাকার কেউ চেনেন না বলে জানা গেছে ,এমনকি স্থানীয় বাসিন্দাদের দাবি যে ওই ব্যক্তি ওই এলাকার নন। এরপরই খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। এরপর মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। তবে কেউ কি খুন করে ফেলেছে নাকি কোন দুর্ঘটনা সে বিষয়ে কোনো তথ্য জানতে পারা যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আপাতত পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।