সাত সকালে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না
মলয় দে নদীয়া: নদিয়ার নবদ্বীপের ১নং ওয়ার্ডের বিষ্ণুপ্রিয়া মন্দিরে চুরি লক্ষাধিক টাকার গয়না । অভিযোগ মন্দির রাত ৮ টা নাগাদ ঠাকুরকে শয়ান দেবার পর মন্দির বন্ধ করে চলে যায় তার পর আজ সকালে মন্দির খুলতে গিয়ে লক্ষ করে যে মন্দিরের তালা ভাঙা , তারপর দেখে মন্দির থেকে ভগবানের মুর্তির অলঙ্কার নেই । পরে নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সেখান যায় । এবং ঘটনার তদন্ত শুরু করে । অনুমান প্রায় লক্ষাধিক টারার গয়না এবং টাকা চুরি হয় । এর আগেও এই রকম চুরি হয়েছে । কিন্তু প্রশ্ন যেই মন্দির হেরিটেজ তকমা ইতিমধ্যে পেয়েছে সেখানে এই মন্দিরের নিরপত্তায় গাফিলতি নিয়ে উঠেছে প্রশ্ন।

