সাইকেল নিয়ে রাস্তা পার সময়, সজোরে ধাক্কা পেছন থেকে আসা স্টেট বাসের, ঘটনাস্থলেই মৃত্যু মাঝ বয়সী এক ব্যক্তির

মলয় দে নদীয়া:- মোটরসাইকেল থাকা সত্ত্বেও , বিপদ এড়াতে সাইকেল নিয়েই চলাফেরা করতেন শান্তিপুর মোল্লাবেড়ের বছর ৪৫ এর সুজিত মন্ডল। কিন্তু সাইকেলেও শেষ রক্ষা হলো না তার। কন্দখোলা পেট্রোল পাম্প এর কাছে পিছন থেকে স্টেট বাস, এসে সজরে ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার দুই ভাই। এলাকাবাসীদের একটি টোটো করে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলেও পথেই তার মৃত্যু হয়।
জানা যায় সুজিত মন্ডলের বাড়ি, মোল্লাবেড় গ্রামে। তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে বর্তমান, ছেলে মেয়েরা পড়াশোনা করে। তিনি চাষ আমাদের সাথে বাড়িতে একটি মুদিখানা দোকান চালান, সপ্তাহে দুই একদিন শান্তিপুরে বাজারে আসেন, আজও একই ভাবে আসছিলেন সাইকেলে। সম্প্রসারিত বাইপাসের কন্দোখোলা পেট্রোল পাম্পের কাছে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, পেছন দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা একটি যাত্রী বোঝাই সরকারি স্টেট বাস , তাকে ধাক্কা মেরে চলে যায়, তবে ওই বাসটিকে আটকানো সম্ভব হয়নি। শান্তিপুর থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশের সাথে কথা বলে ওই বাসের হদিশ পাওয়ার জন্য সচেষ্ট রয়েছেন তারা। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র গ্রামে নেমে এসেছে শোকের ছায়া, শান্তিপুর থানার পুলিশ ওই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করছে।