মলয় দে নদীয়া:- সাইকেল চোর সন্দেহে গনপিটুনি। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর নতুন বাসস্ট্যান্ডে।গত কাল বিকালে করিমপুর নতুন বাস স্ট্যান্ড থেকে এক ব্যক্তি একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে এমনই অভিযোগ করিমপুর আনন্দপল্লীর বিল্টু চক্রবর্তীর। সাইকেল নিয়ে পালানোর সময় ঐ ব্যক্তিকে হাতেনাতে ধরা হয় এবং গণ পিটুনি দেওয়া হয়। এরপর উক্ত বিষয় নিয়ে করিমপুর থানায় খবর দেওয়া হয়। করিমপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যাই। স্থানীয় সূত্রের খবর অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

