সাইকেল চালিয়ে যাতায়াত করেন স্বয়ং পঞ্চায়েত প্রধান, এমন সাদামাটা জীবন যাপন হতবাক করে সকলকে

মৌমিতা দেবনাথ,
সাইকেল চালিয়ে যাতায়াত করেন স্বয়ং পঞ্চায়েত প্রধান, এমন সাদামাটা জীবন যাপন হতবাক করে সকলকে
এ যেন এক নজির বিহীন দৃশ্য। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠে আসছে অভিযোগ সেখানে লাউ দোহা পঞ্চায়েত প্রধান পিনাকী বন্দোপাধ্যায় বছরের পর বছর সাদামাটা ভাবে জীবন যাপন করছেন। যাতায়াতে তার ভরসা একটি পুরনো সাইকেল সেই সাইকেলে করেই তিনি গ্রামে বেরিয়ে পড়েন মানুষের সমস্যার কথা জানতে সমস্ত রকম সমস্যায় তিনি মানুষের পাশে থাকেন নিজের জন্য কখনো ভাবেননি। তার লক্ষ্য গ্রামের সমস্ত মানুষের কাছে পৌঁছে তাদেরকে প্রাপ্য পরিষেবা টুকু তুলে দেওয়া। যেখানে রাজ্যজুড়ে পঞ্চায়েতে মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না, প্রধানের বিরুদ্ধে অভিযোগ থাকায় পদত্যাগ করতে হচ্ছে পঞ্চায়েত প্রধানকে। সেখানে লাউ দোহা গ্রামের পঞ্চায়েত প্রধানের কাজে খুশি সকলে। সকলের একটাই উত্তর যে পঞ্চায়েত প্রধান তার মতই হওয়া উচিত যে মানুষের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকবে। পঞ্চায়েত প্রধান হয়েও তার রয়েছে একটি ছোট্ট দোকান। তিনি জানালেন যে সাইকেলে যাতায়াত করতে তার খুব ভালোই লাগে এবং মানুষের হাতে কিভাবে তিনি তাদের প্রাপ্য পরিষেবাটুকু তুলে দেবেন এটাই তার জীবনের অন্যতম লক্ষ্য।