সাইকেল চালিয়ে বাঁশির সুরে করোনা রোধে সচেতনতার প্রচার স্কুল ছাত্রের

মলয় দে নদীয়া:- বাঁশির সুরে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধে প্রচার স্কুল ছাত্রের, আমরা করোনায় হারিয়েছি বহু পরিজনদের,সারা বিশ্ব আজ লড়াই চালিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে।
আজ এক স্কুল ছাত্রের অভিনব প্রচার ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দির্ঘ পথ হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে।
মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।দির্ঘ পথ সাইকেল চালিয়ে এবং বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাঁশির সুরে প্রচার করছে করোনা প্রতিরোধে সকলে যাতে সরকারি নিয়ম মেনে চলে,ও মাস্ক যাতে সকলে পরে পাশাপাশি করোনা স্বাস্হ্য বিধি মেনে চলে।এই ছাত্রর নাম দেবজিৎ দাস একাদশ শ্রেণীর ছাত্র। নদীয়া জেলার খালপার এলাকার বাসিন্দা সে, তার স্বপ্ন সে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবে।