মৌমিতা দেবনাথ,
২৬ শে জানুয়ারি ছিল সরস্বতী পূজা আর সরস্বতী পূজা উপলক্ষে নদিয়ার শিমুরালির শতদল সংঘের পরিচালনায় আয়োজিত হল শীতকালীন বাৎসরিক উৎসব এবং গ্রামীণ মেলা। ২৬ শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। এবছর তাদের এই উৎসব দশম বর্ষে পদার্পণ করেছে। শতদল সংঘের সেক্রেটারি তপস দাস জানালেন, প্রতিবছরই তারা এই উৎসবের আয়োজন করে। ২৬ শে জানুয়ারি মা সরস্বতীর আরাধনা করা হয় এবং সান্ধ্যকালীন নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতা এবং সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয় যেখানে দুস্থ মানুষদের বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়েছে।এবছর প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান এসেছে মেলায়। এছাড়াও বহিরাগত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই মেলায় করা হয়। সব মিলিয়ে এ বছর শিমুরালি শতদল সংঘের শীতকালীন বাৎসরিক উৎসব এবং গ্রামীণ মেলা হয়ে উঠেছে জাঁকজমকপূর্ণ।

