মৌমিতা দেবনাথ,
সরস্বতী পুজোর দিন প্রতিবন্ধী যুবতীকে অপহরণের অভিযোগ তার ভগ্নিপতি ও বন্ধুর বিরুদ্ধে
সরস্বতী পুজোর দিন এক প্রতিবন্ধী যুবতীকে অপহরণ করার অভিযোগ ভগ্নিপতি এবং তার বন্ধুর বিরুদ্ধে। একদিকে সরস্বতী মায়ের পুজো করছে গোটা বাংলা আর অন্যদিকে এক যুবতীকে করা হলো অপহরণ। যুবতীর পরিবারের অভিযোগ, মুক বধির তাদের মেয়েকে ছলে বলে অপহরণ করে নিয়ে গেছে ওর ভগ্নিপতি ও তার বন্ধু। ঘটনাটি ঘটেছে,উত্তর ২৪ পরগনার শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি ২ নং পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালিতলা এলাকায়। নিখোঁজ ওই মেয়ের বাবা সুরজিৎ দাসের অভিযোগ এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি অভিযুক্তদের ফোনের টাওয়ারও লোকেট করা হচ্ছে না। মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

