করোনা পরিস্থিতিতে সরকারী বিধিনিষেধ খতিয়ে দেখতে জেলা শাসকের টহলদারী
মলয় দে নদীয়া:- রাজ্যজুড়ে জারি করা হয়েছে বিভিন্ন বিধি নিষেধ। সেই বিধি-নিষেধকে কার্যকর করতে রানাঘাটের বিভিন্ন রাস্তা ও বাজার পরিদর্শন করলো রানাঘাট মহকুমা প্রশাসন ও রানাঘাট মহকুমা পুলিশ প্রশাসন।রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকারের নেতৃত্বে এই অভিযানে ছিলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মন্ডল, বিডিও সঞ্জীব সরকার,মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট, রানাঘাট পৌরসভার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্যরা। কোভিড বিধিকে কার্যকর করতেই এদিনের অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

