মৌমিতা দেবনাথ
নদীয়া জেলা প্রশাসনিক আধিকারিকের চেয়ারে বসে অন্যান্য আধিকারিকদের সই জাল করে প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। জানা গেছে ধৃত ওই সরকারি কর্মীর নাম মনোতোষ কর্মকার কয়েক বছর আগে চাকরি জীবন থেকে অবসর নেন, আর অবসর নেওয়ার পরও কাজ করছিলেন তিনি।তিনি কর্মরত ছিলেন অথচ অন্যান্য কর্মীদের বেতন দিছিলেন না তখনই অন্যান্য কর্মীদের সন্দেহ হয়। গতকাল রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এবং এর সাথেই নদীয়া জেলার প্রশাসনিক জনগণনা দপ্তর টিকেও সিল করে দেওয়া হয়। পুলিশ তদন্ত করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লেনদেনের হদিস পায়। ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে।

