সমুদ্র তীরে ভেসে উঠল বিভিন্ন প্রজাতির কোটি কোটি মাছ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

সমুদ্র তীরে ভেসে উঠল বিভিন্ন প্রজাতির কোটি কোটি মাছ।আচমকা সমুদ্র স্রোতের সাথে মোহনায় ভেসে এলো কোটি কোটি মাছের দল। ইলিশ পোনা ছোট বড় বিভিন্ন প্রজাতির কোটি মাছেদের ভিড়ে জমজমাট হয়ে উঠলো বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। আর সেই মাছ কুড়োতেই হুড়োহুড়ি পড়ে গেল সমুদ্র তীরে। মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে ভর্তি করে মাছ নিয়ে চলেছে। কেউবা বস্তা ভর্তি করে মজুত করছে মাছ আবার কেউ কেজি কেজি মাছ পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা। তবে শুধুমাত্র যে মৎস্যজীবী অথবা সাধারণ মানুষ তাই নয় মাছ দেখতে কক্সবাজার সমুদ্র তীরে ভিড় জমিয়েছে পর্যটকরাও। সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে মাছ উঠে এলো। তবে যে মাছগুলো উঠে এসেছে সেগুলো বেশিরভাগই মৃত। বরাবরই বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে কক্সবাজার সমুদ্র সৈকতে। আর পর্যটনে এসে এরকম সুন্দর দৃশ্য দেখে বেজায় খুশি পর্যটকরাও। সমুদ্র সৈকত তখন মাছে মাছে ছয়লাপ। স্থানীয়রা কেউ কেউ পর্যটকদের এই মাছ উপহার হিসেবেও দিয়েছেন আবার কেউ কেউ মাছ বিক্রিও করছেন। কোটি কোটি মাছেদের ভিড়ে কক্সবাজার সমুদ্র সৈকত যেন অপূর্ব সুন্দর রূপ নিল।