সন্ধান পাওয়া গেল জনপ্রিয়’ ফুচকা গ্রামের’? কিন্তু কোথায় জানেন কি?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সন্ধান পাওয়া গেল জনপ্রিয়’ ফুচকা গ্রামের’? কিন্তু কোথায় জানেন কি?
গোল গোল মুচমুচে কুড়মুড়ে টক ঝাল মিষ্টি তার স্বাদ বাঙালি মাত্রই ফুচকা প্রেমী। আর তা যদি হয় আলুর পুর দেওয়া সাথে তেঁতুলের টকজল আহ তাহলে তো আর কথাই নেই এক নিমেষে হাফিস করে দেওয়া যায় কুড়ি তিরিশটা। ফুচকার প্রতি বাঙালির প্রেম আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার আস্ত তো এক ফুচকা গ্রামের সন্ধান পাওয়া গেল কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ার শহীদ কলোনির এই ফুচকা গ্রাম। যেখানে গোটা গ্রাম জুড়ে চারিদিকে শুধুই ফুচকা আর ফুচকা। প্রতিটি বাড়িতেই ভাজা হচ্ছে ফুচকা। কিন্তু কোথায় ফুচকা গ্রাম জানেন কি? কখনো হয়তো চাকদহবাসী ভাবতেও পারেনি চাকদার এত কাছেই আস্ত একটি ফুচকা গ্রাম রয়েছে। যে গ্রামে বাস করে প্রায় ১০০ টি পরিবার এবং প্রত্যেকেই ফুচকা ব্যবসায়ী। কারণ গ্রামের প্রত্যেকের এটাই জীবিকা আর যে জীবিকা নির্বাহ করে তারা রোজগার করে জীবন অতিবাহিত করে। শয়ে শয়ে ফুচকা বানানো হয় এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে আর যেখান থেকে ফুচকা পাইকারি দামে নিয়ে যায় চাকদহ বেলঘড়িয়া রানাঘাট থেকে শুরু করে আশেপাশে প্রত্যেকটি অঞ্চলের ফুচকা বিক্রেতারা। গ্রামের বাসিন্দারা জানালেন যে এটা করেই তারা দুবেলা খেতে পারে এখন তাদের সরকারের কাছে একটাই দাবি যে সরকার থেকে যদি কিছু অনুদান পাওয়া যেত তবে তারা তাদের ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু এই ফুচকা গ্রাম কিন্তু এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।