সন্ত্রাস বিধ্বস্ত ভাঙরে আজও মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী
পঞ্চায়েত ভোট শেষ এবং সমাপ্ত ভোটের ফলাফল ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত ভাঙরে অব্যাহত অশান্তি বিশৃঙ্খলা। গতকাল পর্যন্ত ভাঙরে তিনজনের মৃত্যু হয়েছে। যে কারণে আজ সকাল থেকে সন্ত্রাস বিধ্বস্ত ভাঙ্গরে মোতায়ন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। জানা যাচ্ছে তাদেরকে সাহায্য করবে রাজ্য পুলিশও। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের মনোনয়নের প্রথম পর্ব থেকে লাগাতার বোমাবাজি গুলিবর্ষ বর্ষণে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে অগ্নিগর্ভ ভাঙ্গর। যে কারণে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ১০ দিন ভাঙ্গরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কেন্দ্রীয় বাহিনী। যে কারণে আজ সকাল থেকেই ভাঙ্গরের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

