সকাল থেকেই আকাশের মুখ ভার, ঘূর্ণাবর্তা এবং ঝঞ্ঝার কারণে আজও রাজ্যজুড়ে বষ্টি
মলয় দে নদীয়া:- সোমবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিন বৃষ্টিপাত হবে। বৃষ্টি থেকে বাদ নেই কলকাতাও।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ ২.১ কিলোমিটার উচ্চতায় বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।যার প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী জেলাতেও বৃষ্টি চলবে। এই বৃষ্টিপাতের প্রভাবে আবারও চাষীদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।হাওয়া অফিস আরও জানিয়েছে, ২৬ জানুয়ারি অর্থাত্ বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী তিন দিনের রাতের তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়ার্স তাপমাত্রা বেড়ে যাবে। ২৬ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।আগামীকাল পর্যন্ত রাজ্যজুড়ে রাত্রিকালীন শীতের প্রকোপ অনেকটাই কম থাকবে। বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ – ১৮°সেঃ পর্যন্ত বাড়তে পারে। ২৫শে জানুয়ারী থেকে আবারও রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের দাপট ক্রমশ বাড়িয়ে তুলবে এবং ৩০শে জানুয়ারীর মধ্যে ফিরতে পারে হাড় কাঁপানো শীত

