সংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে আজ থেকে শুরু হলো এমপি কাপ ফুটবল
মলয় দে নদীয়া :-সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে কৃষ্ণনগর ডিএল রায় স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট, পলাশীপাড়া ,কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালিগঞ্জ, নাকাশিপাড়া ,চাপরা এই সাতটি বিধানসভার সাতটি দল অংশগ্রহণ করেছে।খেলা দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,বিশিষ্ট ফুটবলার ষষ্ঠী দুলে , সংগ্রাম মুখার্জি প্রমুখ। ফাইনাল খেলা হবে ১৮ ই সেপ্টেম্বর কৃষ্ণনগরে।

