মলয় দে নদীয়া :- দীর্ঘদিন বঞ্চিত আদিবাসী এবং নমঃশূদ্র মানুষের বাস শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নিমতলাপাড়া দীর্ঘদিন ধরে বাম প্রার্থীরা জয়ী হয়ে আসছেন পরবর্তীতে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। এই গ্রাম থেকে সবচেয়ে বেশি ভোটে জয় যুক্ত হয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। শুধু তাই নয় সংসদের একেবারে পাশের পাড়া হলো এটি। প্রায় তিন শতাধিক নারী পুরুষ আবাল-বৃদ্ধ-বনিতা প্রায় গোটা গ্রাম উৎসবের মেজাজে যোগদান করলেন তৃণমূলে। অন্যান্য
যোগানের সংখ্যা সম্পর্কে নানান সমালোচনা থাকলেও, এ যোগদানের ভিডিও থেকে স্পষ্ট, সকলের সমবেত সিদ্ধান্ত। প্রত্যন্ত গ্রামে, এসে পৌঁছায়নি কোনো বড়োসড়ো নেতা মন্ত্রী! একান্তই ঘরোয়া পরিবেশে, শান্তিপুর ব্লকের সহ-সভাপতি, অঞ্চল সভাপতি উত্তম বিশ্বাস, শান্তিপুর ব্লক সভাপতি কানাই সাহা, স্থানীয় প্রধানের স্বামী অরবিন্দ সন্ন্যাসী।
যোগদানকারীরা কেউ জানান, বহুদিন ধরে উপেক্ষিত এই গ্রাম, সাংসদকে জয়ী করানোর পর অনেক আশা করেছিলাম কিন্তু তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত।
মহিলারা জানান, ঘরের কাগজপত্র নেওয়া সত্ত্বেও কোনো সুরাহা মিলেনি জগন্নাথ সরকারের কাছ থেকে।
এ প্রজন্মের ছেলেরা বলে, ধর্মের নামে বিভাজন আর নয়, পেট্রোল-ডিজেলের যেভাবে দাম বাড়ছে সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের।
তাই বাংলার উন্নয়নকারী একমাত্র দল তৃণমূলে যোগদান।

