নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
শ্যামনগরে দ্বিখন্ডিত কৃষ্ণনগর লোকাল ট্রেন, তীব্র আতঙ্কে যাত্রীরা,আচমকা শ্যামনগর স্টেশনে কৃষ্ণনগর লোকাল ট্রেনের কাপলিং খুলে দ্বিখন্ডিত হয়ে গেল ট্রেন। শুধু তাই নয় ট্রেনের পেছনের দিকে কম্পার্টমেন্ট আলাদা হয়ে যায়। অত্যন্ত চাঞ্চল্যকর সেই দৃশ্য আপনারা নতুন বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেন দ্বিখন্ডিত হয়ে গেছে।যার ফলে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে নিত্যযাত্রীরা। এই দুর্ঘটনায় অচল হয়ে যায় দু’নম্বর লাইন। লাইন অচল হয়ে যাওয়াতে পেছনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় ডাউন বর্ধমান লোকাল। এরপর রেল কর্তৃপক্ষ কাকিনারা এবং নৈহাটি থেকে শিয়ালদা গামী সমস্ত ট্রেন চার নম্বর প্লাটফর্ম দিয়ে চালায়। সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ ওই ট্রেনটিকে শিয়ালদহ অভিমুখে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় রেল কর্মকর্তারা। কিন্তু কিভাবে এমন দুর্ঘটনা ঘটে গেল তার কোন খবর পাওয়া যায়নি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দ্বিখন্ডিত ওই ট্রেনটিকে ব্যারাকপুর জংশনে রাখা হয়েছে।

