শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে চাকদহ বইমেলা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে চাকদহ বইমেলা।
আগামী ২০ শে ডিসেম্বর শুরু হতে চলেছে চাকদহ বইমেলা। দু’বছর করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল বইমেলা। কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় চালু হচ্ছে বইমেলা উৎসব। আগামী ২০শে ডিসেম্বর থেকে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত চাকদহ নবারুণ সমিতির ময়দানে হতে চলেছে আসন্ন বই মেলা। এবছর সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে এই বইমেলা। যা নিয়ে চলছে একেবারে মুহূর্তের প্রস্তুতি পর্ব। চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং বইমেলা কমিটির সভাপতি দেবব্রত নাগ জানালেন যে যেভাবে বইমেলার প্রস্তুতি পর্ব চলছে তাতে তিনি অত্যন্ত খুশি, প্রত্যেক চাকদহবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন বইমেলায় আসার জন্য এবং বই কেনার জন্য। যদি একটি করেও বই মানুষকে নিয়ে তাহলে আগামী দিনে কলকাতার স্বনামধ্যন্য প্রকাশকরা বইমেলায় আসার ইচ্ছা আরও বেশি করে প্রকাশ করবে। এ বিষয়ে এবছর বই মেলা কমিটির সম্পাদক শ্রী সুভাষ নাগ জানালেন, গত ১২ ই নভেম্বর মিটিংয়ে বইমেলার সিদ্ধান্ত নেওয়া হয় আর তারপর থেকে মাত্র ৩৭ দিনের মধ্যে গোটা বিষয়টি তারা আয়োজন করেছেন। তবে শুধু চাকদহ বাঁশি নয় তিনি আরো জানাবেন আশেপাশের বহু অঞ্চলের মানুষ চাকদহ বইমেলায় দেখতে আসেন। মেলার পাশাপাশি থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।