শুরু হল ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

মৌমিতা দেবনাথ,
শুরু হল ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
৩১ শে জানুয়ারি থেকে শুরু হল ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা উৎসব। এবছর বিধান নগরের সেন্ট্রাল পার্কে স্থায়ী জায়গা পেয়েছে এই বইমেলা। ৩১ শে জানুয়ারি থেকে শুরু হওয়া বই মেলা চলবে আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে ঘিরে বাঙালির নস্টালজিয়ার শেষ নেই। সেই কবে সত্তরের দশকে কলেজ স্কয়ারে স্থায়ীভাবে বসে ছিল বইমেলা তারপর থেকে বইমেলার আর কোন নিজস্ব জায়গা হয়নি। ভবঘুরের মত প্রতি বছর এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে এই বইমেলা। দেশ বিদেশ থেকে বহু পাঠক এই সময় হাজির হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায়।সোমবার ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করেছেন স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।আধুনিক থেকে প্রাচীন,নতুন থেকে পুরোনো,ছোট থেকে বড়, কবিতা থেকে উপন্যাস, ধর্ম গ্রন্থ থেকে কাব্য সব কিছুরই হরেক রকম সোমবার দেখতে পাওয়া যায় গোটা বইমেলা প্রাঙ্গণ জুড়ে। বাংলা সিনেমার দুই বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবি মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া গেল এদিনের বইমেলায়। বইমেলাকে ঘিরে তাদের ও নস্টালজিয়া কম নেই। এছাড়াও এদিন দেখতে পাওয়া গেল এ যুগে টলিউড কাপানো অভিনেত্রী সোহিনী সরকার কে। তিনি জানালেন অত্যাধুনিক এই ল্যাপটপ কম্পিউটারের যুগেও ছাপার হরফে বইয়ের প্রতি আগ্রহ তার এতোটুকু কমেনি। বইয়ের টানে ই আর নতুন বইয়ের গন্ধ অনুভব করতে এ বছর আরো বেশি যেন ভিড় জমিয়েছে মানুষ। সবমিলিয়ে জমজমাট এবছরের ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব।