শুভেন্দু অধিকারীর জনসভায় নির্দেশ দিলো না আদালত, শাসক দলকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

শিক্ষা গেছে জেলে খাদ্য জেলে গেল এবার স্বাস্থ্য জেলে যাবে – আজ কোতুলপুরে শুভেন্দু অধিকারীর জনসভায় নির্দেশ দিলনা আদালত আর তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তীব্র কটাক্ষ করেছেন।কোতুলপুরে শুভেন্দু অধিকারীর সভা এবং বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুমতি দেওয়ার জন্য আধ ঘণ্টা সময় দেওয়া হল বাঁকুড়ার পুলিশকে। বুধবার কলকাতা হাই কোর্টের নির্দেশ, আধ ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর না হলে পুলিশকে হাজিরা দিতে হবে।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর মমতা বলেও সম্বোধন করেছেন। এরপরই তিনি বলেন লোকসভায় আপনি যেখান থেকেই দাঁড়াবেন সেখানেই শুভেন্দু অধিকারীর সাথে আপনার দেখা হবে।
উল্লেখ্য , কোতুলপুরে বিজয়ার সম্মেলনী ও সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। সেখানে শুভেন্দু অধিকারীর থাকার কথা ছিল। মঙ্গলবার বিজেপি নেতৃত্ব জানান, পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু বুধবার বেলা গড়িয়ে গেলেও সেই অনুমতি আর মেলেনি। অন্য দিকে, মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে। এমন অবস্থায় আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে ছিল বিজেপি কিন্তু আচমকাই দুপুরে আদালত পুলিশকে সময় বেঁধে দিল। জানিয়ে দেওয়া হয়, আধ ঘণ্টার মধ্যে অনুমতি না দিলে পুলিশকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিতে হবে। আর যার পরেই কার্যত সংবাদ মাধ্যমের সামনে খুব উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর এই বিষয়টি নিয়েও শাসক দলকে কটাক্ষ করতে ছাড়বেন না বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি শুনুন।