মৌমিতা দেবনাথ
আজ জঙ্গলমহলের নয়া গ্রামে প্রকাশ্যে দুই ফুলের যুদ্ধ। একদিকে পদ্মফুল অন্যদিকে ঘাসফুল।আজ নয়া গ্রামে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী আর সেখানেই ছড়াল চরম উত্তেজনা। তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে পদযাত্রা করেন শুভেন্দু আর সেখানে ছাদ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। যার ফলে উত্তেজিত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি আপনার সেই চিত্র দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজের পর্দায়। পঞ্চায়েত ভোট উপলক্ষে আজ প্রথমে গোপীবল্লভপুরে একটি জনসংযোগ করেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই নয়াগ্রাম থেকে পদযাত্রা করেন তিনি। সেই পদযাত্রায় তৈরি হয় বিশৃংখল পরিস্থিতির। পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী।

