নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
শীতের আমেজে কলাইয়ের রুটিতে মজেছে বাঙালি।বাঙালির শীতকাল মানে জমিয়ে রসনা তৃপ্তি। পিঠে পুলি থেকে শুরু করে নানা সাদের খাবারের তালিকা যার কোন শেষ নেই। কথায় বলে পেটে খেলে পিঠে সয়। ভিন্ন ভিন্ন স্বাদের খাবার জায়গা দখল করে থাকে বাঙালির প্লেটে গোটা শীতকাল জুড়ে। আর এবার এই শীতের আমেজকেই কয়েকগুণ বাড়িয়ে দিতে মালদা শহরে রাস্তার ধারে দেদার বিকোচ্ছে কলাইয়ের রুটি। মালদা শহর থেকে জেলা প্রশাসনিক দপ্তর বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে আগুনে সেকে গরমাগরম বিক্রি হচ্ছে এই রুটি আর তা চেটেপুটে নিতে ব্যস্ত আমজনতা। তবে মালদায় শুধু শীতকালেই নয় এখন এই রুটির চাহিদা গোটা বছরজুড়ে। গরমাগরম এই কলাইয়ের রুটির দাম কুড়ি টাকা আর তার সাথে পরিবেশন করা হয় ধনেপাতার চাটনি বেগুন পোড়া। বহু মানুষ এই রুটি এখন খাচ্ছেন কারণ এর মধ্যে যেরকম আছে পুষ্টিগুণ সেরকমই স্বাদে ভরপুর। কলাই আর চাল মিশিয়ে আটা তৈরি করে জল দিয়ে মেখে এই রুটি তৈরি করা হয়। তবে সাধারণ রুটির সাথে এর একটি তফাৎ আছে কারণ এই রুটি বেলে তৈরি করা হয় না জল দিয়ে আটা মেখে হাতের কারসাজিতে এই রুটি তৈরি করা হয়। মাছে ভাতে বাঙালি হলেও এখন এই অত্যাধুনিক যুগে কিন্তু মানুষ ঢুকেছে চটজলদি রুটির ওপরে। পাঞ্জাব আর দেশের বিভিন্ন জায়গায় ভুট্টা সহ বিভিন্ন আটার রুটি তৈরি হয় আর এবার শীতের মরসুমে মালদাবাসী মেতেছে কলাইয়ের রুটিতে। গরম গরম কলাই এর রুটির সাথে ধনেপাতার চাটনি আর বেগুন পোড়া সবমিলিয়ে জমজমাট এ বছর মালদাবাসির শীতকাল।

