নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কেঁদে ভাসালো খুদে অ্যাথলেটিক, প্রতিযোগীর হাত ধরে দৌড়াচ্ছেন শিক্ষক।
শিক্ষকের ভূমিকা আমাদের সমাজে অনস্বীকার্য। বাবা মায়ের পরে শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। আর শিক্ষক ছাত্রের এক মন ছুয়ে যাওয়া দৃশ্যের সাক্ষী থাকো গোটা দুনিয়া।বিভিন্ন স্কুলে এই সময় অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। শীতকালীন এই বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের ছাত্র ছাত্রীরা। সেরকমই এদিন একটি স্কুলের থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ছোট্ট ছোট্ট কচিকাঁচারা সেখানেই দেখতে পাওয়া গেল এক ক্ষুদে প্রতিযোগী দৌড় শুরু করার আগে রীতিমত কেঁদে ভাসাচ্ছেন। পরপর সারি সারিতে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট ছোট্ট প্রতিযোগিতা কিন্তু লাইনের শেষে দাঁড়িয়ে থাকা শেষ অ্যাথলেটিক এক্কেবারে ছোট্ট খুদে। ১০০ মিটার দৌড় শুরু করার আগে লাইনে দাঁড়িয়ে রীতিমতো কেঁদে ভাসালো সেই প্রতিযোগী আর তাকে শান্ত করতে আর উৎসাহ দিতে দেখা গেল শিক্ষককে। এমনকি দৌড় শুরু করার পর তার হাত ধরেই তাকে ১০০ মিটার দৌড়ে উৎসাহ দিলেন স্কুলের শিক্ষক। শিক্ষক ছাত্রের এক সুন্দর দৃশ্যের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।

