শিয়ালের মুখে আটকে কৌটো, বনকর্মীদের চেষ্টায় করা হল উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

শিয়ালের মুখে আটকে কৌটো, বনকর্মীদের চেষ্টায় করা হল উদ্ধার।শিয়ালের মুখে আটকে গেছিল একটি কৌটো। আর তার থেকে উদ্ধার পাবার চেষ্টায় দীর্ঘক্ষন চেষ্টা করছে ওই শিয়ালটি। কিন্তু বারবার অসফল হচ্ছিল। ওই অবস্থাতেই দিবাকর দাস নামে এক স্থানীয় ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে সে। শিয়ালকে এই অবস্থায় দেখতে পেয়ে তারা স্থানীয় মানুষদের ডাক দেয়।ঘটনাটি জলপাইগুড়ির একটি ফরেস্টে। স্থানীয় বাসিন্দারা কয়েকজন মিলে কৌতুটিকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছেন। আর এরপরই খবর দেওয়া হয় বনদপ্তর বিভাগে। অবশেষে বনদপ্তর কর্মী এবং পরিবেশপ্রেমীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় শিয়ালটিকে মুক্ত করা যায়। বনদপ্তরের কর্মীরা এরপর শিয়ালটিকে বনে ছেড়ে দেয়। আজকালকার দিনে এমন হৃদয়স্পর্শী ঘটনা সত্যি বিরল।