মৌমিতা দেবনাথ
শিয়ালদায় এসএফআই এর বিধানসভা ও অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড
এস এফ আই এর বিধানসভা অভিযান ঘিরে শিয়ালদহ চত্বরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আজ দুপুর থেকেই হাওড়া শিয়ালদহ চত্বরে জমা হতে শুরু করে বাম ছাত্র যুবরা। পুলিশের চোখ রাঙ্গানিকে এড়িয়ে বিধানসভার গেটে পৌঁছায় তারা। আর সেখানে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। বাম ছাত্র যুবদের সাথে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের। শিয়ালদার এক নাম্বার গেট থেকে এসএফ আইয়ের কর্মীরা এগিয়ে আসে আর সেখানেও এক দফা বিক্ষোভের সৃষ্টি হয়।শিক্ষক নিয়োগ দুর্নীতি, অবিলম্বে কলেজ ছাত্র নির্বাচন সহ তিন দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দেয় SFI। শহরতলীর জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হয়। একদিকে বকেয়া ডিএ র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট আরেকদিকে এসএফআইয়ের বিধানসভা অভিযান সব মিলিয়ে কার্যত আজ উত্তাল হয়ে উঠল মহানগরী।

