নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শিমুরালীতে নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে সোলার সিস্টেমের মাধ্যমে সজল ধারা প্রকল্পের সূচনা।
নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে চাঁদুরিয়ার কালীতলায় সম্পূর্ণ সোলার সিস্টেমের মাধ্যমে সজল ধারা প্রকল্পের শুভ উদ্বোধন হলো। শিমুরালি চাঁদুড়িয়াতে দীর্ঘদিন যাবত মানুষ জলের সমস্যায় ভুগছিল। সেই সমস্যা দূর করতে নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সম্পূর্ণ সুগারের মাধ্যমে জল সরবরাহ করা হবে যার জন্য লাগবে না কোনরকম বিদ্যুৎ। সজল ধরা প্রকল্পের জন্য খরচা হয়েছে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। এই সজল ধারা প্রকল্পের ফলে এলাকার তিন হাজার মানুষের সমস্যা দূর হতে চলেছে। চাকদা পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের কর্মধক্ষ জাকির হোসেন মন্ডল জানালেন ইতিমধ্যেই এলাকায় কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, তিনি আরো জানালেন চাদুরিয়া অঞ্চলটি গঙ্গা তীরবর্তী হওয়ায় ওই এলাকায় পরিশোধিত জল চাকদা গঙ্গা থেকেই আসে তাই জল আসার সময় হাইরোডের পাইপ ফেটে গিয়ে মাঝেমধ্যেই জলের সমস্যায় ভোগেন এলাকার মানুষ। সেজন্য প্রশাসন অনেক চেষ্টা করছে। এই সজল দ্বারা প্রকল্পের ফলে চাদুরিয়ার ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের জলের সমস্যা দূর হতে চলেছে। জেলা পরিষদের সদস্য তীব্র জ্যোতি দাস ইতিমধ্যেই পাঁচটি প্রকল্পের সূচনা করেছেন।সোলার সিস্টেমে সজল দ্বারা প্রকল্প পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ।

