শিব মন্দিরে কালী ঠাকুরের গলা থেকে হার উধাও

উত্তর ২৪ পরগনার হিংঙ্গলগজ্ঞ ব্লকের বিশপুর শিববাড়ির ঘটনা।
এদিন সোমবার পূজা থাকায় প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। হঠাৎ দুপুর দুটো নাগাদ মন্দিরের পুরোহিতের নজর আসে মাকালীর গলার হার উধাও।
তিনি তৎক্ষণাৎ মন্দির কমিটির কর্মকর্তাদের গোচরে আনেন এ বিষয়টা।
এরপর মন্দির কমিটির কর্মকর্তারা বিষয়টিকে নিয়ে প্রশাসনকে জানালে,, আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ প্রশাসনের কয়েকজন আধিকারিক এসে বিষয়টি নিয়ে খতিয়ে দেখেন। কে বা কারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছেন সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।