শিক্ষার্থীর হাতে সেজে উঠছে বিদ্যার দেবী সরস্বতী

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
শিক্ষার্থীর হাতে সেজে উঠছে বিদ্যার দেবী সরস্বতী
সামনেই সরস্বতী পুজো। শ্রী পঞ্চমী তিথিতে বাগ দেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। আর এবার শিক্ষার্থীর হাতেই সেজে উঠছে বিদ্যার দেবী। কুমোরটুলি বা কোন শিল্পীর বানানো মূর্তি নয় বরং নিজের হাতে মা সরস্বতীকে সাজিয়ে তাকে পুজো করবেন ছাত্র। ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ছাত্র সত্যরঞ্জন সাহা, ঠাকুর বানানোর যাবতীয় উপকরণ দিয়ে নিজেই সাজিয়ে তুলছেন মা সরস্বতীকে। আর তার প্রতিভা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ইতিমধ্যেই সে ঠাকুরের অর্ডারও পেয়ে গেছে। সত্যরঞ্জনের বাড়ি ধুপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়ায়। বরাবরই ছবি আঁকতে তিনি ভালবাসেন। প্রতিবছরই তাদের বাড়িতে পুজো হয় তাই এ বছর তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যখন তিনি মূর্তি বানাতে পারেন তবে নিজের হাতে গড়া মূর্তি দিয়ে তিনি মায়ের পূজো করবেন। তার বানানো এই অভিনব সুন্দর সরস্বতী প্রতিমা দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে বহু মানুষ। আগামী দিনে তার ইচ্ছে এই শৈল্পিক প্রতিভাকে নিয়ে এগিয়ে যাওয়ার।