শাসক দলের মনোনীত প্রার্থীরা হয়ে গেলেন নির্দল কিন্তু কিভাবে সম্ভব ?

মৌমিতা দেবনাথ
আসন্ন পঞ্চায়েত নির্বাচন, শেষ মনোনয়ন পর্ব প্রচারকার্যে ব্যস্ত নির্বাচিত প্রার্থীরা কিন্তু এর মাঝেই হুগলির চুঁচুড়ায় বাধলো বিপত্তি, প্রার্থী হিসেবে শাসক দল যাদের নির্বাচিত করেছিল তারাই হয়ে গেল নির্দল। তাদের মধ্যে আছেন প্রাক্তন প্রধান থেকে ব্লক সাধারণ সম্পাদক। ক্ষোভে দুঃখে তারা এর প্রতিকার চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে পাঠিয়েছেন। জানা গেছে চুঁচুড়া একটি গ্রাম পঞ্চায়েতের বিকশই হেয়রা গ্রাম। বলাগড় বিধানসভার ১৭ টি পঞ্চায়েতের মধ্যে এটি একটি অন্যতম গ্রাম পঞ্চায়েত। এখানে তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ তারা পঞ্চায়েত ভোটে ডবল সিম্বল গেমের শিকার হয়েছেন কিন্তু কিভাবে হলেন এই শিকার। ব্লক সভাপতি গৌতম নিয়োগী এ বিষয়ে অভিযোগ করেছেন দলীয় ভাবে যে নামের তালিকা ব্লক সভাপতি এর কাছে চেয়ে পাঠানো হয়েছিল, সেই নামের তালিকা তারা পাঠিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বি ফর্ম উইথড্রোল করার দিন দেখা গেল যাদের ভোটে টিকিট পাবার কথা তার বদলে পেয়েছেন অন্যেরা। ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে কিন্তু মাঝে আচমকা এমন পরিস্থিতি তৈরি হওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলের নেতা কর্মীরা।