শাসকদলের হামলা রুখতে একই টোটোয় চড়ে সিপিএম কংগ্রেস বিজেপির মনোনয়ন পেশ

পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠতেই শুরু হয়েছে মনোনয়ন পেশ আর মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের চিত্র উঠে এসেছে। আর এবার শাসকদলের হামলা রুখতে আজ একজোট হয়েছে বিজেপি কংগ্রেস এবং সিপিএম। মুর্শিদাবাদের রাণীনগরে একই টোটোয় চড়ে মনোনয়ন পেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বিজেপি কংগ্রেস এবং সিপিএম প্রার্থীরা। মার খেলে এর প্রতিরোধ হবে সেই বার্তাই আজকে দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল যে মনোনয়ন পেশে কোন রকমের বাইক রেলি অথবা মিছিল করা যাবে না। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করতে দেখা গেল বিরোধী দলের প্রার্থীদের। তাদের বক্তব্য সব দল একক ভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়ার চেষ্টা করা করছে।