মনোরঞ্জন রায়,আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার দুই নং গ্রাম পঞ্চায়েতের বিছন বাড়ি জঙ্গলের মধ্যে রয়েছে রাভা বস্তি।সেই রাভা বস্তিতে সর্বমোট ৮৩ পরিবারের বসবাস ,তারেই মধ্যে খ্রিস্ট ধর্ম পালন করে ২৮ টি পরিবার।আর সেই ২৮টি পরিবার ২০১০ সালে এই রাভা বস্তিতে শালকুমার রাভা বাপটিষ্ট চার্চ তৈরি করে। সেই সময় কাল থেকে চার্চের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন এলাকার রথীন রাভা এবং চার্চের প্রচারকের দায়িত্ব পালন করে আসছেন বিগত কয়েক বৎসর থেকে আসামের রজনী রাভা।প্রচারক রজনী রাভা ও শালকুমার রাভা বাপটিষ্ট চার্চের সম্পাদক রথীন রাভা ক্রিসমাস ডে সম্পর্কে কি বললেন শুনুন।

