শান্তিপুর শহরে গৃহস্থের বাড়িতে মশারির ওপর চাদর চাপা দিয়ে, দুষ্কৃতীদের ভয়াবহ চুরি

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের বেড় পাড়া কাঙ্গালী ওস্তাগার লেনে, ভয়াবহ চুরি।
জানা যায় ওই এলাকার বাসিন্দা সাহাদুল শেখ, আর পাঁচটা সাধারণ দিনের মতন পরিবার সদস্যদের নিয়ে ঘুমাচ্ছিলেন খাটের উপর।সকালে ঘুম থেকে উঠে দেখেন মশারির ওপর চাদর চাপা দেওয়া, ঘরের দরজা ভাঙ্গা। এরপর লক্ষ্য করেন ঘরের আলমারি খোলা, এবং বেশ কয়েকটি বাক্স থেকে জামা কাপড় ছড়ানো ছিটানো রয়েছে।
মানিব্যাগ, সাইকেল, রূপো এবং সোনার গহনা, নগদ অর্থ আনুমানিক ২০০০ টাকার মতন, চুরি করেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করছেন তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে যারা শান্তিপুর থানায় খবর দিলে , গোটা ঘটনাটি পুলিশ এসে ক্ষতির দেখে যায়। চুরির কিনারা করতে ইতোমধ্যেই যথেষ্ট তৎপর হয়েছেন তারা।