শান্তিপুর পৌরসভা, তৃণমূল কংগ্রেস ও যুব এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে শহীদ বেদীতে মাল্যদান

মলয় দে নদিয়া:- “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা ”
আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাতে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, সকল সিএসসি মেম্বার এবং কাউন্সিলর বৃন্দ ,পৌর কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন অসমঞ্জ দে পৌর শিশু উদ্যানের সামনে অবস্থিত ভাষা শহীদ তোরণের সামনে। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বাংলা ভাষা গর্বের ভাষা, এই ভাষা রক্ষা করতে গিয়ে শহীদরা আমাদের কাছে অমর হয়ে থাকবে জন্ম জন্মান্তর। পৌরসভার উদ্যোগে আজ বিকালে, শহীদ স্মরণে ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে একটি সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক বলেন, বাংলাদেশ সরকারের কাছে আমরা গর্বিত, শান্তিপুরের ভাষার মাধুর্য উপলব্ধি করে দেশবাসীর কাছে তা ব্যক্ত করার জন্য ‌।
শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার বলেন, মা-বাবার প্রতি যেমন দায়িত্ব-কর্তব্য থাকে তেমনি বাংলা ভাষার ক্ষেত্রেও সন্তানদের অর্থাৎ আমাদের সর্বদা সজাগ থাকা উচিত।
শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানোর উপস্থিত ছিলেন, শান্তিপুর শহ র যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর সাহা, আইএনটিটিইউসি সভাপতি সমিরন সাহা, রাজ্য তাঁত শ্রমিক নেতৃত্ব অরুন বসাক,নদিয়া দক্ষিণ রানাঘাট জেলা সাংগঠনিক আই এন টি টি ইউ সি সভাপতি সনৎ চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিন শহীদ বেদীতে মাল্য দানের পর পৌরসভা রবীন্দ্র কারণে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্য দান করেন সকলেই।