শান্তিপুর থেকেই তাঁত বস্ত্র ব্যবসায়ীদের, জোড়ালো আবেদন, হাওড়ার তাঁত কাপড়ের হাটের দিন পরিবর্তন নয় চলুক মঙ্গলবারেই

মলয় দে নদীয়া:-
পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম প্রধান তাঁত কাপড়ের হাট শুরু থেকেই বসে মঙ্গলবার। আর সেই কারণেই জনশ্রুতি হিসেবে দেশে-বিদেশে মঙ্গলারহাট নামে পরিচিত। কিন্তু সম্প্রতি মেট্রো রেল সম্প্রসারণের কাজের জন্য সরকার পক্ষ তা শনি রবিবার করার চিন্তা ভাবনা চালাচ্ছে। আর এতেই বিপাকে পড়েছে হাজার হাজার বস্ত্র ব্যবসায়ী।
তাদের দাবি মেটিয়াবুরুজ সহ কলকাতা এবং সংলগ্ন বেশ কয়েকটি হার্টচলে রবিবার এবাদে জেলার মধ্যে তো আছেই। তাই একদিকে যেমন ক্রেতার অভাব হবে অন্যদিকে বিক্রেতারাও একই দিনে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারবেন না। নদীয়ার চাকদহ রানাঘাট শান্তিপুর নবদ্বীপ ফুলিয়া, কোচবিহার এবং দিনাজপুরের বেশ কয়েকটি এলাকা, পূর্ব বর্ধমানের ধনেখালি সমুদ্রগড় ধাত্রীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বংশানুক্রমিকভাবে সুপ্রসিদ্ধ এই হাটের উপর নির্ভরশীল অনেকেই। রাজ্যের অন্যতম অর্থনৈতিক ব্যবস্থার সমতা রক্ষাকারীও ।
তবে এই ১৯৮০ সাল থেকে তাঁতি দের নিয়ে গড়ে তোলা শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ীর নেতৃত্বরা জানান, সকল ব্যবসায়ীর সুবিধার্থে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে তাদের সেই সংগৃহীত আবেদন পৌঁছে দিতে চলেছেন তারা। আজশান্তিপুর থেকে শুরু হলেও, তাঁত কাপড় এবং বস্ত্র উৎপাদক অঞ্চল গুলিতে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংগঠন এ বিষয়ে আগামীতে সই সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছে। শুধুমাত্র, দিন পরিবর্তনের দাবি তাই নয়। বাৎসরিক খাজনা হিসেবে, প্রায় দ্বিগুন ভাড়া বরাদ্দ করা হয়েছে মালিকদের পক্ষ থেকে, এমনকি হাটে চালায় উপস্থিত না হলেও ইলেকট্রিক বিল চুকাতে হয় ব্যবসায়ীদের ‌, বৈধ ব্যবস্থা করা সত্ত্বেও কখনো জিএসটির নামে কখনো বা সেল ট্যাক্স এর পক্ষ থেকে পুলিশী হয়রানি পোহাতে হয় ব্যবসায়ীদের। এ বিষয়েও তারা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন।
আজ শান্তিপুরে বঙ্গ ও ঘোষ মার্কেট হাট সহ ওপর দুটি হাটে আগত ব্যবসায়িকগন এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।